মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
রাজনীতি
যারা মা-বোনদের বিবস্ত্র করতে চায় তাদের হাতে দেশ নিরাপদ নয় : গোলাম পরওয়ার
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘যারা মা-বোনদের বিবস্ত্র করতে চায় তাদের হাতে দেশ নিরাপদ নয়। এদেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। পুরো বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে।’
 
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে ১১ দলীয় জোটের আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নাজিম উদ্দীন মোল্লার পক্ষে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।  
 
সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা জানেন আপনাদের এলাকায় একজন বালু খেকো রয়েছে। তাদের দলের নেতাকর্মীরা আমাদের লোভ দেখায়। আমরা বালু খেকো থেকে মুক্তি চাই। এই ভন্ড শিক্ষক থেকে মুক্তি চাই। এই বালু খেকো আজ কমিটি বাণিজ্য করে বিএনপি দলটাকে ভেঙ্গেচুরে তছনছ করে দিয়েছে। এটি আমাদের কথা নয়। এটি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কথা।’ 
  
তিনি আরো বলেন, ‘গত ১৭ বছর বিএনপির যারা রাস্তায় রাস্তায় আন্দোলন করেছে তারাই আমাদেরকে ফোন দেয়। তারাই আমাদেরকে জানায়। তারা বলে, টাকা খেয়ে কমিটি দিয়েছে। মেঘনার বালু বিক্রি করে তার সংসার চলে। তাকে হোমনা-তিতাস থেকে উৎখাত করতে হবে। উনার মত নেতার রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে। প্রিয় তরুণ প্রজন্ম! আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ আমাদের ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তাদেরকে সুন্দর মতো ভোট দেওয়ার জন্য সহযোগিতা করতে হবে। যাতে করে ১১ দলীয় জোট বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে পারে।’
  
সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ১১ দলীয় জোটের মনোনীত কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে এমপি পদপ্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লা সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য আব্দুস সাত্তার, জামায়াত কুমিল্লা জেলা উত্তরের আমির অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার ও জেলা সেক্রেটারি সাইফুল্লাহ ইসলাম শহিদ প্রমুখ। 

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  জামায়াতে ইসলামী   গোলাম পরওয়ার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close