শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজনীতি
লন্ডন থেকে আসা অতিথি পাখিকে জনগণ ভোট দেবে না : আসিফ মাহমুদ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘শীতকালের অতিথি পাখিদের মতো সুবিধাজনক সময়ে আমেরিকা-লন্ডন থেকে ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল। অসময়ে আর তাদের খুঁজে পাওয়া যাবে না।’

রোববার (১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে পথসভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনি পদযাত্রার অংশ হিসেবে সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী এনসিপির যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজের পক্ষে প্রচারণায় যান এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এ সময় আসিফ মাহমুদ বলেন, ‘জনগণ কোন বিদেশি নাগরিক, ঋণ খেলাপীদের ভোট দিতে পারে না। ১১ দলীয় জোট বিজয়ী হলে, একটি স্মার্ট কার্ড, একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সব সেবা দেওয়া হবে। বিভিন্ন অফিসে দৌড়াতে হবে না। কোন কোন দল কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড আর ভাতার কথা বলছে, কিন্তু দীর্ঘদিন মানুষ যেজন্য সংগ্রাম করেছে, আগ্রাসন বিরোধী লড়াই করছে—এসব নিয়ে তারা একটি কথাও বলেনি।’

‘ভোটটা তাকেই দেন যে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে।’

দুর্নীতিবাজ মুক্ত, আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ চাইলে গণভোটে হ্যাঁ’র পক্ষে ভোট দিতে সিরাজগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান আসিফ।

দিল্লির স্বঘোষিত একটি দল ছাড়া সবাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। জেলার ঐতিহ্যবাহী তাঁত-বস্ত্র ও দুগ্ধ শিল্পকে এগিয়ে নিতে ১১ দলীয় জোটে ভোট চান তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লন্ডন   অতিথি পাখি   ভোট   আসিফ মাহমুদ   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close