শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
শ্রীপুরে কৃষকের পাঁচ গরু চুরি, এলাকায় আতঙ্ক
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গভীর রাতে গোয়াল ঘরের তালা ভেঙে এক কৃষকের ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এতে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করছেন ভুক্তভোগী কৃষক।
 
শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া এলাকায় চুরির ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী কৃষক রফিকুল ইসলাম (৪৫) জানান, দুর্বৃত্তরা তার টিনশেড গোয়ালঘরের তালা ভেঙে ১টি ষাঁড়, ২টি গাভী ও ২টি বাছুরসহ মোট ৫টি গরু চুরি করে নিয়ে যায়। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং গরুগুলো না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হোন। 

চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘গরু চুরির ঘটনার বিষয়টি জেনেছি। আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   গাজীপুর   চুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close