শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
ফরিদপুর জেলা কারাগারে ভোট দেবেন ৫২ জন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ৩:২৭ পিএম

আগামী ১২ ফেব্রুয়া‌রি অনু‌ষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার মোট ১৭ হাজার ৯৮৮ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দে‌বেন।

এ তথ্য জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান মোল্লা।

এর মধ্যে ফরিদপুর জেলা কারাগারের ৫২ জন বন্দী ও ১৩ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন বলে জানান জেলা কারাগা‌রের তত্ত্বাবধায়ক (জেল সুপার) এর ম‌ধ্যে দুই জন নারী বন্দীও র‌য়ে‌ছেন।

এ বছর প্রথমবারের মতো কারাগার থেকে বন্দী ও কর্মকর্তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পে‌য়ে‌ছেন।

এ‌তোম‌ধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানা গে‌ছে।

জেলা কারাগার সূত্রে জানা গে‌ছে, বর্তমানে ফরিদপুর জেলা কারাগারে এক হাজার ২৪৪ জন বন্দী রয়েছেন। এর মধ্যে ৫১ জন নারী বন্দী আছেন। তাদের মধ্যে ৫২ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেন। আগ্রহীদের মধ্যে ১০ জন হাজতি ও ৪২ জন সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন। ওই দুই নারী বন্দীও সাজাপ্রাপ্ত কয়েদি।

ফ‌রিদপুর জেলা কারাগা‌রের তত্ত্বাবধায়ক ( জেল সুপার ) মো. নজরুল ইসলাম ব‌লেন, ‘নির্বাচন কমিশনের ঘোষণার পর হাজতি ও কয়েদিদের ভোট দিতে উদ্বুদ্ধ করা হয়। আগ্রহী বন্দীদের কাছ থেকে আবেদনপত্র নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করা হয়েছে। ভোট গ্রহণের জন্য কারা অভ্যন্তরে কয়েদিদের জন্য দুইটি ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি বুথ স্থাপনের প্রস্তুতিও শে‌ষের প‌থে।

এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান মোল্লা জানান, এ বছর জেলায় মোট ১৭ হাজার ৯৮৮ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তা‌দের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নি‌য়েছি। নির্বাচন কমিশনের নির্দেশানুযায়ী প্রথমবারের মতো পোস্টাল ভোটে অংশ নেবেন ভোটাররা।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close