রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কু‌ষ্টিয়া-৩ (সদর) আস‌নে বিএন‌পির সংসদ সদস্য (এম‌পি) প্রার্থী প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকা‌রের এক‌টি নির্বাচনি ক্যাম্পে গভীর রাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। 

শ‌নিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টা‌কিমারায় অব‌স্থিত ১নং ওয়ার্ড বিএনপির নির্বাচনি ক্যাম্পে এই ঘটনা‌ ঘ‌টে। 

দুর্বৃত্ত‌দের দেওয়া আগুনে ক্যাম্পের চেয়ার‌-টে‌বিল,প্যান্ডেল পু‌ড়ে গে‌ছে। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে‌ছে পু‌লিশ।
 
তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। রোববার বেলা ১১টার দি‌কে ১নং ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি চাঁদ মোল্লা ব‌লেন, ‘রাতের আঁধারে মুখ বাঁধা দুই ব্যক্তি ক্যাম্পে আগুন দেয়। এ সময় আশেপা‌শে আরও লোকজন ছিল। আগুন দেওয়ার পর স্থানীয়রা টের পেয়ে তাড়া দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ত‌বেমুখ বাঁধা থাকায় কাউকে‌ চিন‌তে পা‌রি‌নি। আগু‌নে ক্যাম্প সব পু‌ড়ে গে‌ছে। 

বট‌তৈল ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি শাজাহান আলী হান্নান ব‌লেন, ‘বিএন‌পির রাজ‌নৈ‌তিক প্রতিপক্ষরা এই ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। পু‌লিশ ঘটনার তদন্ত কর‌ছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানা‌চ্ছি।’

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ক‌বির হো‌সেন মাতুব্বর ব‌লেন, ‘দুস্কৃ‌তিকারীরা এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়‌নি।’ 

ও‌সি ব‌লেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশেপা‌শের সিসিটিভি ফুটেজ সংগ্রহের‌ চেষ্টা চল‌ছে। ঘটনাস্থল থে‌কে এক‌টি রে‌জি‌ষ্ট্রেশন বিহীন মটরসাইকেল উদ্ধার করা হ‌য়ে‌ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close