শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
ফটিকছড়িতে মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৩ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার পরেছে পুলিশ। ভাড়ায় চালিত নিহত  ওই যুবকের নাম মুজিবুর রহমান (২৮) তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের কর্ণফুলী চা-বাগানের মাইচ্ছের ছোলা এলাকার একটি রাস্তার পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মুজিবুর রহমান কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ির বাসিন্দা  কৃষক নুরুল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুজিব তেমুহনি বাজার এলাকার ইসমাইলের গ্যারেজ থেকে তার ভাড়ায় চালিত মোটরসাইকেলটি মেরামত শেষে নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। রোববার সকালে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close