রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় মা ছেলেকে মারধর
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় মা ও তার ছেলেকে মারধর করেছে সন্ত্রাসীরা। হামলার শিকার ওই কৃষকে  লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে। আহতরা হলেন উপজেলার বড়াইবাড়ি (আলমবিদিতর) গ্রামের বাসিন্দা বাবুল মিয়া (৩০) এবং তার মা রেজিয়া বেগম (৫৫)। 

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বাবুল মিয়া সরকারি রাস্তার পাশে তার তামাক শুকাতে দিলে অভিযুক্তরা এতে বাধা দেয়। বাধার কারণ জানতে চাইলে তারা লাঠিসোঁটা নিয়ে বাবুল মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বাবুল মিয়ার বসতবাড়ি সংলগ্ন সরকারি খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে মাহিন্দ্রা গাড়িযোগে বিক্রয় করে আসছিল। বালু পরিবহণের কারণে বাবুল মিয়ার চাষাবাদকৃত ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ সময় বাবুল মিয়াকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা রেজিয়া বেগমকেও বেধড়ক মারধর করা হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। 

যাওয়ার সময় তারা পুনরায় মারধর, মিথ্যা মামলা দায়ের এবং সুযোগ পেলে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে।

পরে আহত মা ও ছেলে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে ভুক্তভোগী বাবুল মিয়া  গঙ্গাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন,  অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close