শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চালকের কারাদণ্ড, ট্রাক জব্দ
লামা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলা পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বালুসহ একটি ট্রাক ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ওলার ঝিরি নতুন পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

সেখানে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালায়।

​অভিযানে বালু বোঝাই ট্রাকসহ চালক বেলাল উদ্দিনকে (২৭) আটক করা হয়। তিনি চকরিয়া উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ডুলহাজারা এলাকার আব্দুল মাবুদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

​লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ জানান, ​অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করার অপরাধে চালককে ছয় দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লামা   অবৈধভাবে বালু উত্তোলন   চালকের কারাদণ্ড   ট্রাক জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close