শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ভোটের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : ড. আবদুল মঈন
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণতন্ত্র একটি শান্তিপূর্ণ ব্যবস্থা—যেখানে ভোটের মাধ্যমেই জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করে। শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে সিল মেরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. আবদুল মঈন খান।

‎রোববার (১ ফেব্রুয়ারি)  বিকালে চরসিন্দুর ইউনিয়নের মালিতা ৬নম্বর ওয়ার্ডে সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভোট একটি গণতান্ত্রিক অধিকার। এই অধিকার কেউ কাউকে দেয় না—এটি আদায় করে নিতে হয়। আর সেই অধিকার আদায়ের একমাত্র পথ হলো ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে প্রদান করা। ভোটের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব।’

‎তিনি আরও বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে মৌলিক পার্থক্য হলো—বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, আর আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা বাকশালে বিশ্বাস করে। আমরা একদলীয় বাকশালে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মানুষের মতপ্রকাশের স্বাধীনতায়, আইনের শাসনে এবং নিয়ম-কানুন মেনে সুন্দর জীবনযাপনের পদ্ধতিতে। বিএনপি চায় মানুষের সার্বিক উন্নয়ন।’

বিএনপি কোনো দল-মত বা ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ করে না। কে হিন্দু, কে মুসলমান, কে ধনী, কে দরিদ্র—এই বিভাজনের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। বিএনপির রাজনীতি সকল মানুষের জন্য, সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার রাজনীতি।

‎পথসভায় চরসিন্দুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরজু ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং পলাশ থানা যুবদলের সদস্য সচিব বক্তিয়ার হোসেন ভূঁইয়া।

‎এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close