সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
রাজনীতি
জামালপুরে জামায়াতে যোগ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করা শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় উপজেলা আমির মাওলানা নুরুল আমিনের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন। 
 
এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণঅধিকার পরিষদের দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ থেকে সরে আসাসহ বিভিন্ন অভিযোগ তুলে জামালপুরের মেলান্দহ উপজেলার সদস্য সচিবসহ দলটির শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে ছিলেন জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আল আমিন মণ্ডল, মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিব শাহীন আলম, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মণ্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির এবং মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরা। 

তাদের নেতৃত্বে জেলা, উপজেলা ও বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেন। এ তালিকায় প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরাও রয়েছেন।

পদত্যাগকারী নেতারা জানান, দীর্ঘদিন ধরে দলটির ভেতরে শৃঙ্খলা, নীতিগত অবস্থান ও আদর্শিক রাজনীতির ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল, যার কারণে তারা দল ছাড়তে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন বলেন, ‘গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আজ আমাদের দলে যোগদান করেছেন। আমরা তাদের ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি।’

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  জামালপুর   গণঅধিকার পরিষদ   জামায়াতে ইসলামী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close