সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
সংসদ সদস্য মানে জমিদার নয় : মোহাম্মদ মহসিন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মহসীন বলেছেন, ‘সংসদ সদস্য হওয়া মানে কোনোভাবেই জমিদারি কায়েম করা নয়; বরং জনগণের আমানতের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করা। আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে আমাদের মূল কর্মসূচি হবে— ‘এমপি সাহেব হিসাব দাও’। বাঞ্ছারামপুরের জন্য সব বরাদ্দ ও ব্যয় আমি বিলবোর্ডে জনগণের দেখার সুবিধার্থে তা টানিয়ে দিবো।’

রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে সভায় মো. মহসীন আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি—ভোট শেষ হলে জনপ্রতিনিধিদের আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমি আপনাদের সামনে দৃঢ় অঙ্গীকার করছি, ইনশাআল্লাহ আমার পেটে কিংবা আমার পরিবারের পেটে জনগণের একটি অবৈধ টাকাও প্রবেশ করবে না। জনগণের আমানতের খেয়ানত করা আমার দ্বারা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘সুশাসনের অভাবে দেশে দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, যা একটি মরণব্যাধিতে পরিণত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা নয়; বরং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আল্লাহভীরু, সৎ ও আমানতদার নেতৃত্ব সংসদে গেলে জনগণের অধিকার ফিরবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে দেওয়ান মো. নকিবুল হুদা বলেন, ‘আপনারা যদি আল্লাহভীরু, আমানতদার ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব চান, তাহলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আপনাদের মূল্যবান ভোট দিন। আমরা ভোটের মর্যাদা রক্ষা করব এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে বিজয়ী হলে সবাইকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনায় ভূমিকা রাখতে চাই।’

পাহাড়িয়াকান্দি ইউনিয়নের মো. এনামুল হকের সভাপতিত্বে সভায় উপজেলা জামায়াত নেতা মাসুদুর রহমান, ছাত্রশিবিরের সভাপতি মো. মাহিমুর রহমান, পৌর মেয়র পদপ্রার্থী নূর আলম বক্তব্য দেন।

কেকে/এমএ 


আরও সংবাদ   বিষয়:  সংসদ সদস্য   জমিদার   মোহাম্মদ মহসিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close