রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন : মিয়ানমারের রাষ্ট্রদূত      
রাজনীতি
চাঁদাবাজি বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৬ পিএম

চাঁদাবাজির বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 

রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণাকালে এ কথা বলেন তিনি। 

সাইফুল হক বলেন, “কারওয়ান বাজার এলাকার সকল ছোট বড় ব্যবসায়ীরা বিনা চাঁদায় ব্যবসা করতে পারবেন; তবে সরকার ও ঢাকা সিটি কর্পোরেশনের আইন মেনে তারা ব্যবসা করতে পারবেন। গত ১৭ বছর ধরে আন্দোলন করে দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা ভোটের অধিকার অর্জন করতে পেরেছি—তাই এবার সচেতনভাবে দেখে, শুনে  কোদাল মার্কায় ভোট দিতে হবে।”

তিনি আরো বলেন, “আমরা শুনতে পাচ্ছি কোথাও কোথাও কালের টাকা ছড়ানো হবে। আছরের নামাজের পর তেজকুনি পাড়া ও মনিপুরী পাড়া এলাকায় গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকে।”

গণসংযোগকালে সাইফুল হক বলেন, “রাজনীতি আমার জন্য কোনো ব্যবসা নয়, এটি আমার কাছে ইবাদতের মতো। জনগণের কল্যাণ ছাড়া আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। ঢাকা-১২ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এবং অবহেলার শিকার।”

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, “এই এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের দৌরাত্ম্য ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ক্ষমতায় গেলে এসব অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমার অন্যতম অগ্রাধিকার। ঢাকা-১২ আসনে এত আবর্জনা জমেছে যে কোদাল দিয়ে পরিষ্কার করা ছাড়া আর কোনো বিকল্প নেই।”

এসময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোদাল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। 

সাইফুল হক বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি গণতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার লড়াই। এই নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের অবস্থান জানান দেওয়ার নির্বাচন।”

তিনি আরও বলেন, “যারা ক্ষমতায় যাওয়ার আগেই হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সামাজিক প্রতিরোধ   চাঁদাবাজি বন্ধে প্রতিরোধ   সাইফুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close