শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গাজীপুরে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী রানু বেগম (৪০) হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে পুলিশ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

নিহত রানু বেগম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ এলাকার হিরোনের স্ত্রী রানু বেগম৷

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খোলা কাগজকে জানান, ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরো দুইজন আসামীকে গ্রেফতার এর চেষ্টা করছি।

গ্রেপ্তারকৃত আসামি হলেন গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বাড়ি কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে আশিক ইসলাম স্বপন (২৭)। তিনি গাজীপুর মহানগর ছাত্রদল গাছা থানা ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রানী গাছা এলাকার দুলাল মার্কেটে অবস্থিত ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামের একটি কাপড়ের দোকানের মালিক ছিলেন। টাকা লেনদেনকে কেন্দ্র গ্রেপ্তারকৃত আসামি নজরুলের সঙ্গে নিহত রানুর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয় শনিবার সকাল ১১টার দিকে আশিক রানুকে চাকু দিয়ে কুপ দেয়৷ তার এলোপাতাড়ি ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পরে৷ মাকে বাঁচাতে এগিয়ে এলে রানুর ছেলে হৃদয়কেও (২২) ছুরিকাঘাত করা হয়। 

গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ পরে এঘটনায় রাতেই হৃদয় বাদি হয়ে একটি হত্যা মামলা করেন।

গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর গণমাধ্যমকে বলেন, ‘আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেই না। আশিক যদি অপরাধ করে থাকে, তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সে আগের কমিটিতে ছিল। বর্তমানে সংগঠনের কোনো কার্যক্রমে যুক্ত নয়।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   নারী ব্যবসায়ী   কুপিয়ে হত্যা   ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close