রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চাটখিলে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬৮ নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাবৃন্দ।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকলে চাটখিলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

সুবর্ণচর ও চাটখিল সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলার বিভিন্ন প্রস্তুতির তথ্য সভায় তুলে ধরেন।

সভায় অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি নির্বাচন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে- এমন ব্যক্তিবর্গের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থার কথা তিনি জানান। 

সন্ত্রাসীদের তথ্য দিয়ে সেনাবাহিনীকে সাহায়তার জন্য সাইফুল ইসলাম সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনাবাহিনীর সর্বাত্মকভাবে প্রস্তুত আছে বলেও তিনি জানান। এ সময় সাইফুল ইসলাম স্থানীয় সাংবাদিকসহ সচেতন নাগরিকদের সহযোগিতার কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন মেজর আসফিয়া মোবাশ্বের অর্থি, ক্যাপ্টেন পারভেজ, লেফটেন্যান্ট হোমায়রা, লেফটেন্যান্ট মোহাইমিন, চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান, চাটখিল উপজেলার উপপ্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক যুগান্তরের চাটখিল উপজেলা প্রতিনিধি মো. আবু তৈয়ব, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মুক্ত খবরের চাটখিল প্রতিনিধি আনিস আহমেদ হানিফ, চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভারের চাটখিল প্রতিনিধি মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা টাইমসের চাটখিল প্রতিনিধি সাইফুল ইসলাম রিয়াদ।

সভায় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের চাটখিল উপজেলা প্রতিনিধি শোয়েব হোসেন ভুলু, বাংলাভিশন মাল্টিমিডিয়ার নোয়াখালী জেলা প্রতিনিধি কামরুল কানন, দৈনিক আমাদের সময়ের চাটখিল উপজেলা প্রতিনিধি মেহেদী হাছান রুবেল, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো. আক্তার হোসেন, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. নুর হোসাইন রিয়াজ, দৈনিক খবরপত্রের নোয়াখালী প্রতিনিধি হান্নান শাকুর, দৈনিক কালবেলার প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মো. মনির হোসেন সোহেল, দৈনিক ঢাকার প্রতিনিধি ইয়াসিন চৌধুরী, বাংলাদেশ সংবাদ প্রতিদিনের প্রতিনিধি আনোয়ারুল আজিম, রাজধানী টিভির প্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসাইন নাঈম, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মো. জহিরুল ইসলাম, দৈনিক সমাচারের প্রতিনিধি ইমাম হাসান, দৈনিক দেশ সেবার প্রতিনিধি মোহাম্মদ রুহুল আমিন, দৈনিক চাটখিল বার্তার প্রতিনিধি মহিন উদ্দিন, দৈনিক অন্য দিগন্তের প্রতিনিধি মো. জহিরুল ইসলাম, দৈনিক ভোরের বাণীর প্রতিনিধি সিরাজুল ইসলাম হাসান, দৈনিক আলোকিত সকালের মৃণাল কান্তি মজুমদার, দৈনিক অনন্ত বাংলার মাশফিকুর রহমান, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মো. ফরিদ খান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চাটখিল   সাংবাদিক   সেনাবাহিনীর মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close