সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী তুহিনকে জাতীয় পার্টির সমর্থন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষের প্রচরণা, ভোটদান, সমর্থন ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন জেলা জাতীয় পার্টিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে সদরের বিশমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপিকে সমর্থন ও উষ্ণ অভ্যর্থনা জানায়।

জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান রশিদুল আলমের সভাপতিত্বে এবং জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একে এম সাজ্জাদ পারভেজ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। 

সভায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন, নীলফামারী উন্নয়নে ধানের শীষের প্রার্থী তুহিনের বিকল্প নেই। তাই দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান সর্বসাধারনের প্রতি। সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ রেখে তারা জনগণের দোরগোড়ায় পৌঁছে ধানের শীষের প্রচরণা করবেন।

বিশেষ অতিথি নীলফামারী উন্নয়ন মঞ্চের আহ্বায়ক ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিব লেলিন বলেন, “নীলফামারী উন্নয়নে দলমত নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট নীলফামারীকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলায় রুপান্তর করতে চাই।” এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, “সকলের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে মানুষের মৌলিক চাহিদার ব্যাপক উন্নয়ন হবে। ”

নির্বাচনি সভায় ধানের শীষের প্রার্থী তুহিনের পক্ষে ভোট দেওয়ার আহবান জানান নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান হাবিব লেলিন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, রামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা পার্টির আহ্বায়ক তহিদা জোতি, যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব সংহতি আহ্বায়ক মমিনুর রশিদ সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম লিখন, জাতীয় শ্রমিক পার্টির জেলা আহ্বায়ক বজলার রহমান, সদস্য সচিব হাসান আলীসহ অনেকে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী-২ আসন   বিএনপি প্রার্থী তুহিন   জাতীয় পার্টির সমর্থন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close