শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ধানের শীষ না দাঁড়িপাল্লা, মাঠের রাজনীতি নিয়ে দ্বিমুখী দাবি
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের রাজনৈতিক মাঠে স্পষ্টভাবে দেখা যাচ্ছে দ্বিমুখী অবস্থান। 

বিএনপি নেতাকর্মীদের দাবি, এই এলাকার মাটি হাজী মো. জসিম উদ্দিন ও ধানের শীষের ঘাঁটি। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বলছেন, ডক্টর মোবারক হোসাইন ও দাঁড়িপাল্লার শক্ত ঘাঁটি।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, কুমিল্লা-৫ আসনের প্রতিটি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি পুরোনো ও সুদৃঢ়। অতীতে ধানের শীষের পক্ষে ভোটের প্রবণতা এবং দলীয় সমর্থকদের সক্রিয়তাই এর প্রমাণ। তাদের মতে, বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় মানুষ পরিবর্তনের রাজনীতিতে বিএনপিকেই এগিয়ে রাখছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের দাবি, সাম্প্রতিক সময়ে কুমিল্লা-৫ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসম্পৃক্ততা ও মাঠের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে ডক্টর মোবারক হোসাইনের নির্বাচনী তৎপরতা, জনসভা ও সাংগঠনিক কার্যক্রমে জামায়াতের শক্ত অবস্থান স্পষ্ট হচ্ছে বলে তারা মনে করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লা-৫ আসনে কোনো একক দলের একচেটিয়া এলাকা নয়। এখানে বিএনপি ও জামায়াত উভয় দলেরই উল্লেখযোগ্য সমর্থক রয়েছে। ফলে ভোটের মাঠে হয়ে উঠেছে একটি ভারসাম্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র, যেখানে শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্তই নির্ধারণ করবে কে এগিয়ে থাকবে।

এদিকে সাধারণ ভোটারদের একটি অংশ বলছেন, দল নয় এবার তারা প্রার্থী, কর্মসূচি ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেখেই সিদ্ধান্ত নিতে চান।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ধানের শীষ   দাঁড়িপাল্লা   দ্বিমুখী দাবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close