সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কিশোরগঞ্জ-১ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) সংসদীয় আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সাথে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় সামারি ট্রায়ালের নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. কাউছার আলম এ আদেশ প্রদান করেন। এ সংক্রান্ত নির্বাচনি মিস মামলা নম্বর-০৫/২৬ আদালতে গৃহীত হয়েছে। অভিযুক্তরা হলেন শহীদুল ইসলাম (শহীদ), জুয়েল মেম্বার ও নাসিরউদ্দিন নাসির।

আদালতের আদেশ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লার চর বাজার এলাকায় অবস্থিত স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম চুন্নুর নির্বাচনি ক্যাম্পে হামলা চালানো হয়। এ সময় ক্যাম্পের চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জাহাঙ্গীর আলমকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

বিষয়টি নিয়ে একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ভিডিও ফুটেজ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদ, ভিডিও ও স্থিরচিত্র পর্যালোচনার পাশাপাশি কমিটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে। এ সময় স্থানীয় জনগণের বক্তব্য গ্রহণ করা হয়। পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে আদালত মনে করেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রাথমিক সত্যতা রয়েছে।

আদালতের মতে, অভিযুক্তদের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে শহীদুল ইসলাম (শহীদ), জুয়েল মেম্বার ও নাসিরউদ্দিন নাসিরের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। আদালত তাদের বিরুদ্ধে সামারি ট্রায়াল পরিচালনার নির্দেশ দিয়েছেন।

আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অভিযুক্তদের স্বশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। একই সঙ্গে ভিকটিম, স্বতন্ত্র প্রার্থী ও নির্বাচনি এজেন্টকে অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় সাক্ষ্য ও প্রমাণসহ আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাক্ষীদের প্রতিও সমন জারি করার আদেশ দেওয়া হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, ‘নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক কর্তৃক সমন জারির নোটিশ আমি পেয়েছি। সোমবার (২ ফেব্রুয়ারি) অভিযুক্তসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   আচরণবিধি   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close