রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
আল্টিমেটামের অবজ্ঞায় যৌথবাহিনীর অভিযান
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে রাখা গাছের গুঁড়ি সরাতে করাতকল মালিক ও গাছের বেপারীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরেও সরানো হয়নি গাছের গুঁড়ি। যার ফলশ্রুতিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এতে উপজেলার হারুয়া বাজার থেকে মাইজবাগ বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে রাখা দুই ট্রাকভর্তি গাছের গুঁড়ি আটক করে যৌথবাহিনী। 
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে। 

গত ২৭ জানুয়ারি করাতকল মালিকদের মহাসড়কের দু’পাশ থেকে গাছের গুঁড়ি সরাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সতর্ক করেছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। কিন্তু এর ৪ দিন পার হলেও কর্ণপাত করেনি করাতকল মালিক ও গাছের বেপারিরা। 

যে কারণে রোববার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে বিভিন্ন করাতকল মালিক ও বেপারীদের রাখা দুই ট্রাক গাছের গুঁড়ি আটক করে যৌথবাহিনী। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যোগাযোগ ব্যবস্থায় যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সে লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ইলেকটোরাল ইনকোয়্যারি কমিটি, ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যোগাযোগব্যবস্থা সচল রাখতে মহাসড়কের দু’পাশ থেকে গাছের গুঁড়ি সরিয়ে নিতে গত ৪ দিন আগে করাতকল মালিক ও গাছের বেপারিদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু এতে করাতকল মালিক ও গাছের বেপারিরা কর্ণপাত করেনি। যে কারণে অভিযান চালিয়ে দুই ট্রাক গাছের গুঁড়ি আটক করা হয়েছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  আল্টিমেটাম   অবজ্ঞা   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close