শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কসবায় জামায়াত প্রার্থীর উঠান বৈঠকে ইট নিক্ষেপ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বড়মুড়া গ্রামের পাখি মার্কেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী আতাউর রহমান সরকারকে লক্ষ্য করে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে।

স্থানীয় ও উপস্থিত জনতার সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার পাখি মার্কেটে এক উঠান বৈঠকে অংশ নিতে যান। বৈঠক চলাকালে তিনি প্রধান অতিথির আসনে বসে ছিলেন। এসময় হঠাৎ পেছন দিক থেকে সন্ত্রাসীরা ইট নিক্ষেপ করে। 

নিক্ষিপ্ত ইটটি প্রথমে তার পেছনের একটি গাছে আঘাত করে পরে তার পাশে বসে থাকা ছাত্রশিবিরের সাবেক কসবা থানা সভাপতি আমির হোসাইনের শরীরে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনা প্রসঙ্গে আতাউর রহমান সরকার বলেন, ‘দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন দেখে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় বিএনপির নেতা-কর্মীরা সহিংস আচরণে জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত দুঃখজনক।’ 

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, ‘অতীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, জনগণ তাদের ৫ আগস্ট ২০২৪ তারিখেই প্রত্যাখ্যান করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ আবারও তার প্রমাণ দেবে।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  কসবা   জামায়াত   ইট নিক্ষেপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close