সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      
দেশজুড়ে
বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় বেতকা বাজার বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ আয়োজনস্থলে আসেন। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আলি আজগর রিপন মল্লিক। 

বেতকা ইউনিয়ন বিএনপি সভাপতি কেএম জহিরুল ইসলাম লেলিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুলের সঞ্চালনায়--- 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কাজি আকবর হোসেন, সাবেক উপজেলা বিএনপি সহ-সভাপতি মোতালেব খান পটু, বেতকা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ইউসুফ আলি শিকদার, সহ-সভাপতি ঢালী মোয়াজ্জেম শিকদার, বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান রিগ্যান শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান বেপারী, সদস্য সচিব মহসিন খান বাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিউটি আকতার তৃশা, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া আকতার সুমি, সাধারণ সম্পাদিকা নাসিমা আকতারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বেতকা   বিএনপি   জনতার ঢল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close