সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজনীতি
আজ জামায়াতে আমিরের জনসভা বৃহত্তর চট্টগ্রামে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৃহত্তর চট্টগ্রামে আজ তিনটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুর ২টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টায় চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিনি বক্তব্য দেবেন।

এর আগে সকালে তিনি কক্সবাজারে দুটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভার ভেন্যু পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রামের ১৬টি আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নিয়ে মহানগরী, উত্তর জেলা ও দক্ষিণ জেলায় পৃথকভাবে তিনটি জনসভা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ, জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা এবং একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:   জামায়াতে আমির   চট্টগ্রাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close