শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
সুনামগঞ্জের দুর্গম হাওরের ৪৫১ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সুনামগঞ্জের দুর্গম হাওর এলাকার ৪৫১টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হচ্ছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, জেলায় মোট ৪৭০টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। এর মধ্যে পৌরসভার ভেতরে ১৯টি এবং দুর্গম এলাকায় ৪৫১টি কেন্দ্রে ইতোমধ্যে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, “সুনামগঞ্জে রাজনৈতিক সহিংসতা তেমন হয় না। তারপরও দুর্গম হাওর এলাকার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে সেখানে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এসব কেন্দ্রে কোনো গোলযোগ হলে দ্রুত জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে। সিসি ক্যামেরা রক্ষণাবেক্ষণের জন্য প্রতি উপজেলায় একজন করে টেকনিশিয়ান রাখা হবে।”

জেলা প্রশাসক আরও জানান, কয়েকদিনের মধ্যে পোস্টাল ব্যালট গ্রহণ শুরু হবে। একজন সহকারী কমিশনারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনি এজেন্ট এবং প্রিসাইডিং অফিসারদের উপস্থিতিতে জেলার পাঁচটি সংসদীয় আসনের মোট ৪৩টি পোস্টাল ব্যালট বাক্স লক করা হয়েছে।

সুনামগঞ্জের ১২ উপজেলার মধ্যে আটটি হাওরবেষ্টিত। জেলার সংসদীয় আসনগুলোর মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৮০ হাজার ৩৩৫ জন। এর মধ্যে পোস্টাল ভোটার ১৮ হাজার ৮৭ জন। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে ৩ হাজার ৮০৫ জন, সুনামগঞ্জ-২ আসনে ১ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জ-৩ আসনে ৩ হাজার ২১৮ জন, সুনামগঞ্জ-৪ আসনে ৩ হাজার ৭৮৬ জন এবং সুনামগঞ্জ-৫ আসনে ৫ হাজার ৫৫৯ জন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভোটকেন্দ্র   সিসি ক্যামেরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close