শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

মেডিকেল টেকনোলজিস্ট শেখ নুরুল আমিনের সভাপতিত্বে হাসপাতালের বহিঃবিভাগের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মফিজুজ্জামান চৌধুরী, স্টোর অফিসার আব্দুল্লাহ আল মামুন, অ্যাকাউন্ট্যান্ট মো. ওমর আলী, প্রধান সহকারী মোবাশ্বের আল হাসান, ক্যাশিয়ার মোহাম্মদ ফজলুল হকসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯ম পে-স্কেলে বিদ্যমান বৈষম্যের কারণে সরকারি কর্মচারীরা বেতন-ভাতায় ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

পরে একটি বিক্ষোভ মিছিল হাসপাতালের সামনের সড়কসহ মেডিকেল কলেজের অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বৈষম্যমুক্ত   ৯ম পে-স্কেল   গেজেট প্রকাশ   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close