সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
নির্বাচন মানে শুধু ভোট নয়, নির্বাচন মানে জনগণের অধিকার প্রতিষ্ঠা : আহসান হাবীব লেলিন
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী উন্নয়ন মঞ্চের আহ্বায়ক ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান হাবীব লেলিন বলেছেন, “নির্বাচন মানে শুধু ভোট গ্রহণ নয়, নির্বাচন মানে জনগণের অধিকার প্রতিষ্ঠা। উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের কথা শুনছি।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনি উঠান বৈঠক, গণসংযোগ, পথসভা ও জনসভায় তিনি এসব কথা বলেন।

রোববার (১ ফেব্রুয়ারি) আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী উন্নয়ন মঞ্চের আহ্বায়ক ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান হাবীব লেলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নীলফামারী উন্নয়ন মঞ্চের উপদেষ্টা রুহুল আমিন।

দুপুর ১২টায় সহদেব বড়গাছা দাখিল মাদ্রাসায় উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে দাড়িহারা দিঘীরপাড়ে পথসভা, দুপুর ২টা ৩০ মিনিটে আনিছুরের বাড়িতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা ৩০ মিনিটে নিমতলী বগুড়াপাড়ায় পথসভা, বিকাল ৫টায় লক্ষ্মীচাপ গোড়কপাড়ায় পথসভা এবং সন্ধ্যা ৭টায় লক্ষ্মীচাপ কাচারী হাইস্কুল মাঠে বিশাল জনসভার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আহসান হাবীব লেলিন বলেন, “নীলফামারী দীর্ঘদিন ধরে অবহেলিত একটি জেলা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এই জেলাকে এগিয়ে নিতে হলে পরিকল্পিত ও উন্নয়নমুখী রাজনীতির কোনো বিকল্প নেই। জনগণ যদি তুহিন ভাইকে ধানের শীষ মার্কায় নির্বাচিত করে, তাহলে নীলফামারীকে একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করা হবে। নীলফামারীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও পরিকল্পনা রয়েছে।”

তরুণ সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, “যুবকরাই আগামী দিনের নেতৃত্ব। যুবসমাজকে মাদক ও বেকারত্ব থেকে মুক্ত করে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।”

বিশেষ অতিথি ও উন্নয়ন মঞ্চের উপদেষ্টা রুহুল আমিন তার বক্তব্যে বলেন, “নীলফামারীর টেকসই উন্নয়নের জন্য সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। উন্নয়ন মঞ্চ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করছে। গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বক্তব্যের শেষে ইঞ্জিনিয়ার আহসান হাবীব লেলিন লক্ষ্মীচাপ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নীলফামারীর উন্নয়ন কোনো একক ব্যক্তির নয়, এটি সম্মিলিত প্রয়াসের ফল।”

দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সমন্বয়ে দায়িত্ব পালন করেন নির্বাচনি প্রধান সমন্বয়ক নীলফামারী সদর উপজেলা জাসাসের সভাপতি আওরঙ্গজেব সুজন এবং অনুভব ফাউন্ডেশনের কর্মকর্তা নূরে আলম ছিদ্দিক।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   অধিকার প্রতিষ্ঠা   আহসান হাবীব লেলিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close