মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সোনাইমুড়ীতে ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর টহল কার্যক্রম শুরু
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৬ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ২:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর টহল কার্যক্রম শুরু হয়েছে। সোনাইমুড়ী উপজেলার ১০টি ইউনিয়নে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই এই কার্যক্রম চালানো হচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় একযোগে সোনাইমুড়ী উপজেলার দীঘিরপাড়, সোনাপুর, আমিশাপাড়া, মুহুরীগঞ্জ, বাংলাবাজার, জয়াগনদনা এলাকাসহ সব নির্বাচনি কেন্দ্রে এ টহল কার্যক্রম শুরু হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথভাবে কাজ করা হচ্ছে। জনগণের জানমাল ও ভোটাধিকার রক্ষায় সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। এ লক্ষ্যে সোমবার থেকে যৌথ বাহিনীর সমন্বয়ে নিয়মিত টহল কার্যক্রম শুরু হয়েছে, যা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এ ধরনের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন নাবিল সাংবাদিকদের জানান, সোনাইমুড়ীসহ নোয়াখালীর বিভিন্ন আসনে ২১ প্লাটুন সেনাবাহিনী, ১৬ প্লাটুন বিজিবি এবং ২ হাজার ৪৫০ জন পুলিশ সদস্য নির্বাচনি দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

তিনি আরও জানান, আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু করতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ টহল কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাধী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী। নির্বাচন-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত এই টহল অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সোনাইমুড়ী   ত্রয়োদশ নির্বাচন   যৌথ বাহিনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close