রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ জানাল বাংলাদেশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণের জন্য এ আমন্ত্রণ জানানো হয়। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি নয়াদিল্লি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণে এ পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে রয়েছে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

পর্যবেক্ষক দলগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), কমনওয়েলথ সেক্রেটারিয়েট, এএনএফআরইএল, আইআরআই ও এনডিআই। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও ব্যক্তিগত সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় জানায়, এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা লামিয়া মোরশেদ বলেন, ‘আমন্ত্রিত অনেক দেশ এখনো তাদের প্রতিনিধি চূড়ান্ত করেনি। ফলে পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে।’

ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ব্রাজিল, মিসর, কুয়েত, মরক্কো ও নাইজেরিয়াসহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী সংসদের ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে নির্বাহী ক্ষমতার সীমা নির্ধারণ বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   পর্যবেক্ষণ   ভারত   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close