রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
বগুড়ায় নির্মাণধীন হিমাগারের ছাদ ধ্বসে শ্রমিক নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৮ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ২:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণকাজ চলা অবস্থায় একটি হিমাগারের ছাদ ধ্বসে আমিনুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

রোববার (১ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শ্রমিক আমিনুল ইসলাম রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খনিহারা গ্রামে ম্যাক ফেয়ার নামে একটি হিমাগারে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। রবিবার রাত ৮ টার পর কাজ চলা অবস্থায় ছাদ ধসে পড়ে। এ সময় সেখানে থাকা শ্রমিকরা ছাদের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা চারজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন । আহতদের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। রাত দশটায় ধ্বসে পরা ভবনের পলেস্তরা ও ভীম সরিয়ে আমিনুলের মরদেহ উদ্ধার করা হয়৷ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ গাঁ ঢাকা দিয়েছে৷ 

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে কর্তৃপক্ষের অবহেলা এ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। 

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close