শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নবম জাতীয় পে-স্কেল ঘোষণার দাবিতে ধামরাইয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা এবং তা ১লা জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার দাবিতে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে ধামরাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল ঘোষণা না হওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। তারা সরকারের প্রতি জোর দাবি জানান, দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা করা হোক এবং তা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করা হোক।

বিক্ষোভ চলাকালে কর্মচারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

উল্লেখ্য, এই কর্মসূচি ধামরাই উপজেলার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে শান্তিপূর্ণভাবে পালিত হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  দাবি   ধামরাই   বিক্ষোভ কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close