রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শান্তিপূর্ণ নিবার্চনে প্রস্তুত বোচাগঞ্জ থানা পুলিশ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশ নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নির্বাচনি আমেজের মধ্যে ভোটার, প্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। 

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা নির্বাচনকে ঘিরে নিয়মিত 
টহল, নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। যেমন, উঠান বৈঠক, সড়কে চেকপোষ্ট ও দেশে প্রথমবারের মত ভোটের মাঠে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের লক্ষে বোচাগঞ্জ থানায় পরিক্ষা মুলক ভাবে বেশ কিছু বডি ক্যামেরা এসেছে। তা ব্যবহারের নিয়মাবলিসহ চলছে বডি ক্যামেরার  ট্রাইল। 


ওসি মিজানুর রহমান বোচাগঞ্জ থানায় যোগদান করার পর তিনি শক্তহাতে নিয়ন্ত্রন করছেন উপজেলার আইনশৃঙ্খলা, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচনি এলাকা জুড়ে পুলিশি তৎপরতা জোরদার করেছেন। 

জানা গেছে, নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন জনসাধারণের আস্থা অর্জনে কাজ করছে। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এ বিষয়ে বোচাগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব। এই উৎসবকে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। এলাকাবাসীর প্রত্যাশা, বোচাগঞ্জ থানা পুলিশের এই সক্রিয় দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close