সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রেজওয়ান, আগামী নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা এবং আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ক্যাপ্টেন রেজওয়ান বলেন, নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং যেকোনো ধরনের নির্বাচনী সহিংসতা রোধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা আইনশৃঙ্খলার বিভিন্ন চ্যালেঞ্জ ও নির্বাচনি পরিবেশ নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন।

সেনাবাহিনী কর্মকর্তারা সাংবাদিকদের উদ্দেশে বলেন, “গুজব বা অপপ্রচার রোধে সাংবাদিকগণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলার খবর দ্রুত সেনাবাহিনীকে জানিয়ে সহযোগিতা করবেন।”

তিনি আরও বলেন, “ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সেনাবাহিনী ও সংবাদমাধ্যমকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।”

সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, যুগ্ম সম্পাদক হারুন-উর-রশিদ, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. সজিব ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ঈমাম হোসেন, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান সোহেল, সদস্য সোহেল খান চৌধুরী ও মো. ওসমান ভূইয়া প্রমুখ। এছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে সভার নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার। সাংবাদিকরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   সাংবাদিক   সেনাবাহিনী   মতবিনিময় সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close