শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
নড়াইলে পরিবেশ ও পরিযায়ী পাখি বিষয়ক পর্যটন সেমিনার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ৩:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ, পরিযায়ী পাখি ও প্রকৃতিনির্ভর পর্যটনের উন্নয়ন এবং সহাবস্থানের কৌশল নিয়ে নড়াইলের কালিয়া উপজেলার অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়ায় অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে ‘পরিবেশ, পরিযায়ী পাখি ও প্রকৃতি কেন্দ্রিক পর্যটন : সহাবস্থানের কৌশল’ শীর্ষক এই সেমিনার আয়োজন করা হয়। 

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। 

তিনি বলেন, ‘পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষা সম্ভব হবে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ট্রিয়াব) ফাউন্ডার প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ। 

তিনি বলেন, ‘দায়িত্বশীল পর্যটন কার্যক্রমের মাধ্যমে প্রকৃতি ও পর্যটনের মধ্যে সমন্বয় গড়ে তোলা জরুরি।’

সেমিনারটি সঞ্চালনা করেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ। 

তিনি বলেন, ‘প্রকৃতিনির্ভর পর্যটনকে টেকসই করতে সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) তাহারিন তৌহিদা, নড়াইল ও কালিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা পরিযায়ী পাখির আবাসস্থল সংরক্ষণ, জলাভূমি রক্ষা, পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো গড়ে তোলা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ ও টেকসই পর্যটন বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  পরিবেশ   নড়াইল   পর্যটন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close