শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে পাংশায় বিক্ষোভ কর্মসূচি
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম

বৈষম্যমুক্ত ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে রাজবাড়ীর পাংশায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, পাংশা শাখার উদ্যোগে পাংশা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের শতাধিক সরকারি কর্মচারী অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন পাংশা সরকারি জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. রাশেদা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আঞ্জুমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সমন জারিকারক মো. নেকবর আলী মণ্ডল, উপজেলা সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার পিকুল আলী প্রমুখ।

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের বৈষম্যমুক্ত পে-স্কেলের স্বপ্ন দেখিয়েছেন। অনেক নাটকীয়তার পর পে-কমিশন প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিয়েছেন, যেখানে বৈষম্যের কোনো ছিটেফোঁটাও নেই। প্রস্তাবিত পে-স্কেলে দেখা যায়, ২০তম গ্রেডের একজন কর্মচারীর বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের একজন কর্মকর্তার বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।

তারা আরও বলেন, আমাদের দাবি অবিলম্বে ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ এবং একটি বৈষম্যমুক্ত পে-স্কেল ঘোষণা করতে হবে।

বক্তারা জানান, তারা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। অবিলম্বে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়ন না করা হলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close