শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
চলে গেলেন ৭১’-এর সম্মুখযোদ্ধা বাউফলের মকবুল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৫ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ৪:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী জেলার বাউফল উপজেলা মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সম্মুখ যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক কন্যা সন্তানসহ অসংখ্য নাতি-নাতনি রেখে গেছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে তার মরদেহ বাউফলে আনা হয় এবং রাত ৮টার সময় বাউফলের ঐতিহাসিক পাবলিক মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকালে তার গ্রামের বাড়ীতে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাকে মদনপুরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজা ও দাফনে অংশ নেন।

উপস্থিত মুক্তিযোদ্ধাগন জানাজা নামাজের আগে ১৯৭১ সালে তার বীরত্বের কথা স্মৃতিচারণ করেন।

মকবুল হোসেন তালুকদারের মৃত্যুতে উপজেলার মুক্তিযোদ্ধাগণসহ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close