শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে ৯ম পেস্কেলের দাবিতে বিক্ষোভ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও পহেলা জানুয়ারি ২০২৬ হতে বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ১ ফেব্রুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত লাগাতার এই কর্মসূচি পালন করেব তারা।

অবস্থান কর্মসূচীতে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের বক্তারা বলেন, অনতি বিলম্বে ৯ম পেস্কেল ঘোষণার জোর দাবিসহ প্রতি পাঁচ বছর অন্তর পে-স্কেল ঘোষণার নিয়ম থাকলেও ১০ বছর অতিক্রম হয়ে গেলেও কোন কার্যক্রম নিচ্ছে না সরকার, ফলে মানবেতার জীবন যাপন করছেন কর্মচারী কর্মকর্তাগণ। বর্তমান বাজার মূল্যের ঊর্ধ্বগতি এবং বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে। এছাড়াও দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মো: রেজাউর রহমান টুটু, সাধারণ সম্পাদক কালেক্টরেট কল্যাণ সংস্থা, মোঃ মইনুল হোসেন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুরে আলম হোসেন, ৩য় শ্রেণি কর্মচারী সমন্বয়ক, মোঃ কামরুজ্জামান, পোস্ট অফিস কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো: আব্দুল হালিম প্রমুখ।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close