রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      
দেশজুড়ে
আটঘরিয়ায় নবম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে পাবনার আটঘরিয়া উপজেলা কর্মচারী ইউনিয়নের আহ্বানে ‘অবস্থান কর্মবিরতি’ পালিত হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলায় কর্মরত কর্মচারীদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ২ ঘন্টা অবস্থান কর্মবিরতি পালন করেছেন কর্মচারীরা। 

এ সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। 

একই কর্মসূচি আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পালন করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

কর্মসূচীর ফলে নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ সরকারি দপ্তরে সেবা কার্যক্রম বন্ধ থাকে। এতে সাধারণ মানুষ নানা কাজে এসে ভোগান্তিতে পড়েন। অনেক জায়গায় সেবাপ্রার্থীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করেও সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা জানান, দীর্ঘদিন ধরে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে আসছেন তারা। উপরন্তু সরকার এ কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে না এমন বক্তব্যে কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরো বেড়েছে। 
  
আন্দোলনকারীদের দাবি, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পুরানো বেতন কাঠামোতে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। ন্যায্য বেতন ও মর্যাদা নিশ্চিত না হলে কর্মচারীরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

ঐক্য পরিষদের দাবি আদায় না হলে আগামীতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ভুখা মিছিল কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  আটঘরিয়া   পাবনা   নবম পে স্কেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close