সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের পলেস্তারার কাজ করার সময় অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নিকট আত্মীয় আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরে পুত্র মুহিত উদ্দিন সাগর (৩৩) ও মোহাম্মদ জোহারের পুত্র মোহাম্মদ ওসমান (১৭)।  

স্থানীয় সূত্রে জানা গেছে, খুটাখালী বাজারে একটি তিন তলা ভবনের পলেস্তারার কাজ করেছিল তিন নির্মাণশ্রমিক। ওই ভবন ঘেষে হাই ভোর্টের বৈদ্যুতিক লাইন গেছে। সোমবার সকালে এসে নির্মাণ শ্রমিকেরা ভবনের পলেস্তারার কাজ করছিল। দুপুর ১২টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত মুহিত উদ্দিন সাগর প্রথমে লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঝাঁকুনিতে অপর শ্রমিক ওসমান নিচে পড়ে যান। 

স্থানীয় লোকজন দ্রুত মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নির্মা ণশ্রমিক মারা গেছেন। সহকর্মীরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। পুলিশ তাদের বাড়ির উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চকরিয়া   বিদ্যুৎস্পৃষ্ট   নির্মাণ শ্রমিকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close