সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ভেড়ামারায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪১ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ৪:৪৮ পিএম

যশোর অঞ্চলের টেকসহ কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ার ভেড়ামারায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা ও তরুণ কৃষি উদ্ভাবকরা নিজ নিজ স্টল প্রদর্শন করছেন। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন, উক্ত মেলার প্রধান অতিথি যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। এর আগে মেলা উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। 

পরে মেলা চত্বরে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের টেকসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম, কুষ্টিয়ার অতিরিক্ত উপ-পরিচালক ওহাদিজ্জুমান (শস্য), ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মিজানুর রহমান। কুষ্টিয়া খামারবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা।

উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তারা নানা ধরনের আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি উদ্ভাবন ও চাষাবাদ কৌশল প্রদর্শন করেছেন। মেলায় পারিবারিক সবজি, পুষ্টি বাগান, নিরাপদ ঔষধি ফসল, নিরাপদ মাশরুম উৎপাদন, ফুল প্রদর্শনী, নিরাপদ উচ্চমূল্য ফল চাষ প্রদর্শনী স্টল বসানো হয়েছে। এ ছাড়া উচ্চমূল্য মশলা, সবজি, কৃষি প্রযুক্তি, গ্রাম, শস্যচিত্রসহ বিভিন্ন স্টল মেলায় প্রদর্শন করা হয়। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close