শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজৈরে ট্রাক উল্টে দুই মৌ চাষী নিহত
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুই মৌ-চাষী নিহত হয়েছেন। 

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রানা (২৭) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিলবালিয়া গ্রামে আমজেদের ছেলে ও নিহত লিখন (১৮) সামর্থবাড়ী গ্রামের মুক্তারের ছেলে। 

হাইওয়ে পুলিশ জানান, মধু সংগ্রহের উদ্দেশ্যে ট্রাক যোগে মৌচাক নিয়ে যশোর থেকে মাদারীপুরের ঘটকচর যাচ্ছিলেন মৌচাষী রানা ও লিখন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে আসলে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। এ সময় ট্রকটি মহাসড়কের পাশের খালে পড়ে যায় এবং ঘটনাস্থলেই রানা ও লিখনের মৃত্যু হয়। দ্রুত পালিয়ে যায় ট্রাক চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করেছে মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ।

এ ঘটনায় নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজৈর   ট্রাক উল্টে নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close