রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মুন্সীগঞ্জে ছাত্রের নির্বাচনি প্রচারণায় মাঠে নেমেছেন শিক্ষক
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রের পক্ষে ভোট চেয়ে নির্বাচনের প্রচারণায় নেমেছেন এক শিক্ষক। ১১ দলীয় জোট এর মনোনীত মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. মাজেদুল ইসলাম এর শাপলা কলি প্রতিকের পক্ষে তারই শিক্ষাগুরু আবুল খায়ের মিয়া নির্বাচনি প্রচারনা চালান। 

সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের হাসাইল বাজারের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর নিকট ভোট চেয়ে প্রচারণা করেন ওই শিক্ষক। 

১১ দলীয় জোটের শাপলা কলি প্রতিকের প্রার্থী বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ এসএসসি ব্যাচের শিক্ষার্থী এবং ওই সময় আবুল খায়ের মিয়া বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। এরপর ২০০২ সালে শিক্ষক আবুল খায়ের মিয়া যাত্রাবাড়ী সবুজ বিদ্যাপীঠ হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৭ বছরের শিক্ষকতা শেষে ২০০৮ সালে ওই স্কুল থেকেই তার অবসর হয়। 

ছাত্রের নির্বাচনি প্রচারণায় এসে তিনি জানান, আজকে আমার খুব আনন্দ লাগতাছে। ভোটারদের বলবো এই দেশে অনেক কিছুই দেখলেন। সাধারণ মানুষ শান্তি পায় নাই। আমি আশা করি মাজেদুল বিজয়ী হলে মানুষ শান্তি পাবে। বিগত দিনে যারাই ক্ষমতায় ছিলো তারা মানুষের উপর অত্যাচার করতো, চাঁদা চাইতো, দূর্নীতি করতো এগুলো থেকে মুক্তি পেতে এবং দেশে শান্তি আনতে ১১ দলীয় জোট কে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close