শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গুরুদাসপুরে মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৪ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ৫:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোর জেলা বিএনপির জ্যেষ্ঠ আহ্বায়ক ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আব্দুল আজিজের সাথে মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  
 
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
   
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বলেন,‘বিএনপি মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধের দল। মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিলেন। তার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ দলের নেতৃত্বে, কর্মী ও সমর্থনে রয়েছে সর্বাধিক মুক্তিযোদ্ধা। তারা ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা সর্বাধিক মূল্যায়িত হবেন। আর মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী পরাজিত শক্তি ক্ষমতায় আসার সুযোগ পেলে মহান স্বাধীনতা হুমকিতে পরবে। তাই মুক্তিযুদ্ধের রণাঙ্গনের মতো আরেকবার ব্যালট যুদ্ধে বিএনপিকে জয়ী করতে মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের প্রতি আহ্বান জানাচ্ছি।’ 
 
বীর মুক্তিযোদ্ধা রবিউল করিম বিএনপিকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল উল্লেখ করে বলেন, ‘এবারের নির্বাচনে অংশ নেয়া একটি দল দেশের স্বাধীনতা বিরোধী। তারা এ দেশ চায়নি। যারা এ দেশ চায়নি তারা এদেশের রাষ্ট্র ক্ষমতা কীভাবে আশা করে?’ 

তিনি বিএনপিকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আহ্বান জানান। 

গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নজরুল ইসলাম দুদু সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ, আসাদুল ইসলাম, মোহাম্মাদ আলী উপস্থিত ছিলেন। এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য এবং শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানরা অংশ নেন।

কেকে/এসএএস 


আরও সংবাদ   বিষয়:  গুরুদাসপুর   নাটোর   মুক্তিযোদ্ধা   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close