শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
রাজনীতি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার বাংলামোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত দলের কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন সিএফ, সালেহ উদ্দিন সিফাত, অ্যাডভোকেট হুমায়রা নূর, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আয়মান রাহাতসহ অন্য নেতৃবৃন্দ।

এনসিপি সূত্র জানায়, বর্তমান নির্বাচন পরিবেশ নিয়ে দলের উদ্বেগ ও অভিযোগ জনগণের সামনে তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জরুরি সংবাদ সম্মেলন   এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close