শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
রাজনীতি
জনগণকে এন্টি চাঁদাবাজির কার্ড দেয়া হোক : হাসনাত আব্দুল্লাহ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দখলবাজদের প্রতিহত করতে এনসিপি ও জামায়াত-শিবির যথেষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 
   
তিনি বলেছেন, ‘জনগণকে ফ্যামিলি ও কৃষক কার্ড নয়, এন্টি চাঁদাবাজির কার্ড দেয়া হোক। জনগনের ভাগ্য পরিবর্তনে এনসিপির বিকল্প নেই। নির্বাচনের দিন যারা ভোট কেন্দ্র দখলের চিন্তা করছেন, বাড়ি থেকে বের হওয়ার সময় তারা পরিবারের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসবেন। কারণ বুলেটের সামনে দাঁড়িয়েও পিছুপা হোননি জুলাই যোদ্ধারা।’

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াত-এনসিপি ১১ দলীয় জোটের উদ্যোগে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এ সময় দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আব্দুল আহাদকে জয়ী করার লক্ষ্যে শাপলাকলি প্রতীকে ভোট চান হাসনাত আব্দুল্লাহ। 
  
দিনাজপুর-৫ আসনের এনসিপি প্রার্থী আব্দুল আহাদের সভাপতিত্বে পদযাত্রায় অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, জামায়াতের জেলা কর্মপরিষদের সদস্য ও পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির ইউসুফ আলী, সেক্রেটারি আবু সায়েমসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজি   হাসনাত আব্দুল্লাহ   এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close