রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
রাজনীতি
জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াত। তারা এদেশকে পিছনের দিকে ঠেলে দিয়ে আফগানিস্তানের মতো পরিস্থিতির দিকে নিতে চায় এবং তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়।’ 

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

সভায় মির্জা ফখরুল আরও বলেন, ‘জামায়াতের আমির সাহেব নাকি মহিলাদের নিয়ে বাজে মন্তব্য করেছেন। সেটি সত্য না মিথ্যা জানি না। তবে যদি তিনি এমন কথা বলে থাকেন, তাহলে তা মারাত্মক অন্যায়। বাংলাদেশের নারীরা কখনোই এই অবমাননা মেনে নেবে না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘জামায়াতে ইসলামী নারীদের কর্মসংস্থানের বিপক্ষে অবস্থান নেয়। তারা নারীদের ঘরে বসে থাকতে বলে। গার্মেন্টসে কর্মরত নারীদের নাকি পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে দেবে না। তাহলে নারীরা কাজ না করলে খাবে কী? তারা সরকারে গেলে নাকি নারীদের টাকা দেবে। সরকার নারীদের টাকা দেবে এই কথা সম্পূর্ণ বাটপারি। কাজ না করলে কোনো সরকারই টাকা দেবে না।’

জামায়াতকে দেশের অগ্রগতির অন্তরায় উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এই দলটি বাংলাদেশকে পিছনের দিকে নিতে চায়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। নারী-পুরুষ সবাইকে সমান অধিকার নিয়ে বাঁচতে হবে। আমাদের দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, তাদের বাদ দিয়ে দেশ এগোতে পারে না।’

‘জামায়াত মানুষকে বিভ্রান্ত করে বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি মানুষ বেহেশতে যাবে। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তারা সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করছে।’

সম্প্রীতির ঠাকুরগাঁও গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘সনাতনী ও হিন্দু ভাই-বোনসহ সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে আমরা একটি মডেল ও সম্প্রীতির ঠাকুরগাঁও গড়তে চাই। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই একসাথে কাজ করবে।’

উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

নির্বাচনি পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   আফগানিস্তান   মির্জা ফখরুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close