রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ক্ষেতলালে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খাড়িতা গ্রামে পারিবারিক কলহের জেরে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
 
রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার সময় পরিবারের অজান্তে তার বাবার বাড়ির ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত গৃহবধুর নাম ইসমোতারা (৩৫)। তিনি জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইসমোতারা তার স্বামীর বাড়িতে বসবাস করতেন। আত্মহত্যার বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরেই ওই গৃহবধু আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  ক্ষেতলাল   জয়পুরহাট   আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close