রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
রাজনীতি
ফ্যামেলি কার্ডকে ‘ভাওতাবাজি’ আখ্যা দিলেন হান্নান মাসউদ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

সবার বাড়িতে বাড়িতে ফ্যামেলি কার্ড বিতরণকে ভাওতাবাজি আখ্যা দিয়ে এর সমালোচনা করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান মাসউদ। তিনি বলেন, ভাওতাবাজিরও একটা সীমা থাকা উচিত।

সোমবার (২ ফেব্রুয়ারি) তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে নির্বাচনি প্রচারণা শেষে সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি স্লোগান দেন—তোর কার্ড তুই নে, হাতিয়াকে ছেড়ে দে; তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে।

হান্নান মাসউদ বলেন, “আমরা প্রচারণার জন্য লিফলেট দিচ্ছি, আর তারা কার্ড দিচ্ছে। আমরা হাতিয়াকে দিতে এসেছি, নিতে নয়। আমরা গুছিয়ে আনার কাজ করছি, বিশৃঙ্খলা করতে নয়। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব—ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই হবে শান্তিপূর্ণ। ১২ তারিখ কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর বিজয় হবে না।”

পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট মাহফুজুল হক, উপজেলা জামায়াতের নেতা আবদুল কাদের, এনপিপির তমরুদ্দি ইউনিয়নের আহ্বায়ক মো. সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ফ্যামেলি কার্ড   ‘ভাওতাবাজি’   হান্নান মাসউদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close