রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
চরমোনাই পীর
কিছু লোক ইসলামের লেবাস পরে ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৫ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

“কিছু সোনা যেমন দেখতে আসল মনে হলেও ভেতরে ইমিটেশন থাকে, তেমনি কিছু লোক ইসলামের লেবাস পরে ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে”—এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন দেশ এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, এবারের নির্বাচনে দেশের জনগণ দুর্নীতিবাজ এবং ইসলামের রং লাগিয়ে যারা ধর্মের নামে মায়াকান্না করছে ভোটাররা তাদের বয়কট করবে।”

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবা‌ড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে হাতপাখার প্রার্থী সাইদু‌উদ্দিন খাঁন জা‌বে‌দের সমর্থনে উপ‌জেলার মাওলাগঞ্জ বাজার মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করে আমেরিকা ও ভারতের মতো দেশগুলোর আদর্শ এবং বিদেশি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। তারা আসলে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে। বর্তমানে প্রচলিত নিয়মে দেশ পরিচালনার ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, “৫৪ বছর ধরে মানুষ যে নীতি-আদর্শে চলছিল, সেই নীতি-আদর্শের কারণে এ দেশের মানুষ যা চেয়েছিল—তা পায়নি। পাঁচবারের মতো দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। বিশ্বের কাছে দুর্নীতি করে অপমানিত করেছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। এদের পরিচালনায় দেশের টাকা পাচার হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে ইসলামের পক্ষে আওয়াজ উঠেছে। একটি দল ইসলামের পরিবর্তে ক্ষমতালোভী হয়ে গেছে।”

চরমোনাই পীর ব্রাহ্মণবা‌ড়িয়া-৬ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী সাইদু‌উদ্দিন খাঁন জা‌বে‌দের হাতে হাত পাখা প্রতীক তুলে দিয়ে বলেন, “জা‌বেদ আপনাদের সন্তানের মতো, তার সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব। সে আমার ভাই, আপনাদের কাছে আমার আমানত রেখে গেলাম।” এই অভিভাবকসুলভ ঘোষণা মুহূর্তেই বিশাল জনসমাগমে ব্যাপক আবেগ ও উদ্দীপনা সৃষ্টি করে।

জা‌বেদ তার বক্তব্যে জনগণের আকাঙ্ক্ষা পূরণে ‘জনকল্যাণমূলক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়নসহ বাঞ্ছারামপুর‌কে একটি উন্নত ও আধুনিক উপজেলায় পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন—যা স্থানীয়দের মাঝে ব্যাপক আশার সঞ্চার করে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  চরমোনাই পীর   ইসলামের লেবাস   ভিন্ন অ্যাজেন্ডা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close