শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
দৌলতদিয়া শাহ মখদুম ফেরিতে আগুন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া চার নম্বর ফেরিঘাটে শাহ মখদুম নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ফেরিতে থাকা বাস, ট্রাক দ্রুত ফেরি থেকে পল্টনে নামিয়ে ফেলা হয়, এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল তিনটা ৪০ মিনিটের দিকে দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চার নম্বর ফেরিঘাটে দাড়িয়ে থাকা শাহ মখদুম ফেরিতে এসবি, পূর্বাশা বাসসহ বেশ কয়েকটি ট্রাক ফেরিতে উঠার পর হঠাৎ করে ফেরির সাইলেন্সর পাইপের ভেতর থেকে আগুন বের হতে শুরু করে। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও দীর্ঘক্ষণ আগুন বের হতে থাকায় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তার স্বার্থে ফেরিতে থাকা যানবাহনগুলোকে দ্রুত পল্টুনে সরিয়ে নেওয়া হয়। 

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনা স্থলে আসেন। 

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসাত খান জানান, দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত দুইটি ইউনিট পাঠানো হয়। তারা স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘ফেরিতে ময়লা পরিষ্কার করার সময় ইঞ্জিনের সাইলেন্সর দিয়ে ধোঁয়ার সঙ্গে আগুন বের হয়। দ্রুত ব্যবস্থা ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে 
নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দৌলতদিয়া   শাহ মখদুম ফেরি   আগুন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close