রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফটিকছড়িতে ভোটকেন্দ্রের নিরাপত্তা সরঞ্জাম চুরি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। 

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল থেকে সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরের মধ্যে উপজেলার মাইজভান্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্র থেকে এনভিআরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়। কেন্দ্রটি উপজেলার ১০৫ নম্বর ভোটকেন্দ্র বলে নিশ্চিত হওয়া গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ হোসেন মুফতি জানান, ২৯ জানুয়ারি বিকালে বিদ্যালয় ছুটি হওয়ার পর কয়েক দিন বন্ধ ছিল। সোমবার সকালে এসে একাধিক কক্ষের তালা ভাঙা ও মালামাল চুরি হতে দেখা যায়।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরার এনভিআর, রাউটার, মনিটর, আইপিএস, ব্যাটারি, কম্পিউটারের মাউস ও কী-বোর্ড, সাউন্ড বক্স, ব্যাংকের চেক বই এবং বিদ্যালয়ের ঘণ্টা। প্রয়োজনীয় নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আহমদ হোসেন মুফতি অভিযোগ করে বলেন, ‘দায়িত্বে থাকা নৈশপ্রহরী মো. জোবায়েরের অবহেলার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে। তিনি ওই তিন দিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না।’

দায়িত্বে থাকা সত্ত্বেও অনুপস্থিত থাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির মতো বড় ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যালয়ের নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ দিলে নিয়মিত মামলা রুজু করা হবে।’

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি এবং গুরুত্বের সঙ্গে দেখছি। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় সরঞ্জাম পুনরায় স্থাপন করে সিসিটিভি ক্যামেরা সচল করা হবে।’

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   ফটিকছড়ি    চুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close