মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
রাজনীতি
আমরা বেকার ভাতার আশেপাশেও যাব না : শফিকুর রহমান
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেকার ভাতা গ্রহণ নয়, যুবক-যুবতীদের ইসলামের প্রথম খলিফা ও নবী মুহাম্মদের (সা.) শ্রেষ্ঠ সাহাবী অত্যন্ত সাহসী সিদ্দিকে আকবর হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমিকর শফিকুর রহমান। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢেবার পাড় মাঠে আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সমাবেশে শফিকুর রহমান বলেন, ‘জুলাইয়ে যুবসমাজ ও তরুণ-তরুণীরা রাস্তায় নেমে কি এই স্লোগান দিয়েছিলা- আমাদের হাতে বেকার ভাতা দাও। তোমরা স্লোগান দিয়েছিলা আমাদের হাতে মর্যাদার কাজ দাও। এটি আমার অধিকার। আমি কাজ করে দেশ গড়তে চাই। কারো কাছে বেকার ভাতা চাই না। আমরা কথা দিচ্ছি, আমরা বেকার ভাতার কোন আশেপাশেও যাবো না। আমরা প্রত্যেকটা যুবক-যুবতীর, তরুণ-তরুণীর হাতকে দেশ গড়ার কারীগরের মজবুত হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। আকবরের কাজ হাতে তুলে দিয়ে বলবো আগাও তুমিই বাংলাদেশ। 

ভোটারদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘টাকা দিয়ে ভোট চাইতে আসলে ধরে রেখে পুলিশকে দিবেন। নিজেরা আইন হাতে তুলে নিবেন না। আগে স্লোগান ছিলো আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। এখন স্লোগান আমার ভোট আমি দেবো তোমার ভোট তুমি দাও। আমার বুথে হাত দিলে হাত ভেঙে গুড়ি করে দেওয়া হবে। এটি আমার অধিকার না অধিকারের সাথে দায়িত্বও বটে। আমার দেশ আমি গড়ব, তুমি কে?।’

চট্টগ্রাম-৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, ‘পারবেন! শিউর পারবেন! নাকি কারো চোখ রাঙানিকে ভয় করবেন। অবশ্যই না।’

উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দীন শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী রাউজান উপজেলা আমীর শাহজাহান মঞ্জু, রাঙ্গুনীয়া উপজেলা আমীর হাসান মুরাদ, মিরসরাই উপজেলা আমীর নুরূল কবির, জোরারগঞ্জ উপজেলা আমীর নুরুল হুদা হামিদী, হাটহাজারি উপজেলা ভারপ্রাপ্ত আমীর শোয়াইব চৌধুরী, ভুজপুর উপজেলা আমীর জাহাঙ্গীর আলম, ফটিকছড়ি উপজেলা আমীর নাজিম উদ্দীন ইমু, সন্দ্বীপ উপজেলা আমীর সিরাজুল ইসলাম ফিরোজ, আকবরশাহ থানা আমীর আব্দুল হান্নান চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা আমির মিজানুর রহমান, নেজামে ইসলাম পার্টি মুফতি মাওলানা মুহাম্মদ আলী, এবি পার্টির জিয়া চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা জাফরুল্লা নিজামী, এনসিপির শাগুফতা বুশরা, উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি শওকত আলী, ডাকসুর ভিপি এসএম ফরহাদ, সনাতন প্রতিনিধি দোলন দেব। 

আরও বক্তব্য দেন চট্টগ্রাম-১ আসনের প্রার্থী সাইফুর রহমান, চট্টগ্রাম-২ আসনের প্রার্থী নুরূল আমিন, চট্টগ্রাম-০৪ আসনের প্রার্থী- আনোয়া সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী- নাসির উদ্দীন মনির, চট্টগ্রাম-৬ আসনের প্রার্থী শাহজাহান মঞ্জু, চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী এটিএম রেজাউল করিম,উত্তর জেলা শ্রমিক সভাপতি-ইউসুফ বিন আবু বকর, নূরুল আমিন চৌধুরী, আমিরুজ্জামান, মোহাম্মদ শাহজাহান।

সমাবেশে শফিকুর রহমান পর্যাপ্ত কাজের সুযোগের বিষয়ের পাশাপাশি, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা, মাদক ও কিশোর অপরাধ, পরিবেশ দূষণ ও বিশুদ্ধ পানির অভাব, পরিবহন সংকটসহ বিভিন্ন সমস্যার নিরসনের জন্য আশ্বাস দেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বেকার ভাতা   শফিকুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close