শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজনীতিতে আর সন্ত্রাসবাদ চলবে না : মামুনুল হক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গুন্ডা-মাস্তান দিয়ে জনগণের ভোট ছিনতাই করার দিন শেষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে সভায় মামুনুল হক বলেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচনে যদি কেউ ভোটের রায় ছিনতাই করতে আসে, ব্যালটের রায়কে পাল্টে দিতে আসে, তাহলে তাদেরকে গণ-প্রতিরোধ করতে হবে।’

‘বাংলাদেশের রাজনীতিতে আর সন্ত্রাসবাদ চলবে না। গুন্ডা-মাস্তান দিয়ে জনগণের ভোট ছিনতাই করার দিন শেষ।’ 

‎বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি আমজাদ হোসেনের সভাপতিতে জনসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির শারাফাত হোসাইন, ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর উপজেলা) আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মোল্লা, মাদারীপুর-১ (শিবচর) আসনের প্রার্থী হামজালা।

‎পরে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করার লক্ষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান মামুনুল হক।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজনীতি   সন্ত্রাসবাদ চলবে না   মামুনুল হক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close